1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

যশোর বিএনপি নেতাকে শোকজ, যুবদল নেতা বহিষ্কার,

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার

জাহিদ হাসান লিটনঃ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহের টেন্ডার নিয়ে সুপারকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহকে বহিষ্কার করা হয়েছে। শোকজ করা হয়েছে জেলা বিএনপির এক নেতাকে। শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এ তথ্য জানিয়েছেন। যা প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে।

জেনারেল হাসপাতালের পাঁচ কোটি টাকার চিকিৎসা উপকরণ সরবরাহের (এমএসআর) টেন্ডার নিয়ে জেলা বিএনপির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলুর নেতৃত্বে হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল তত্ত্বাবধায়কের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। সিসিটিভিতে রেকর্ড হওয়া এ দৃশ্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়।

বিষয়টি জেলা বিএনপি নজরে আসায় সংশ্লিষ্ট ঠিকাদার ও জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু। এছাড়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একে শরফুদ্দৌলা ছটলুকে শোকজ করা হয়েছে। তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মি. সাবু।

সাবেরুল হক সাবু উল্লেখ করেছেন,‘বিগত পতিত সরকারের টেন্ডারবাজি ও দখলবাজির কারণে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। তাই কোনোরকম টেন্ডারবাজি ও দখলবাজি বিএনপি সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না। তাই বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের কোনো ব্যক্তি যদি এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে ন্যূনতম সংশ্লিষ্ট হন তাহলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা এবং প্রয়োজনে আইনি ব্যবস্থার আওতাভুক্ত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews