1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ঝিনাইদহ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার

স্টাফ রিপোটার,ঝিনাইদহ।।
ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল তিনটায় খেলাটি অনুষ্ঠিত হয় কাশীপুর রেল স্টেশন মাঠে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

খেলাটি উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে ক্রিড়া প্রেমী দর্শকের সমাগম হয়। দুপুর থেকেই মাঠটিতে কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়। এতে তেতুলবাড়িয়া ফুটবল একাদশকে র্নিধারিত সময়ে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ খেলোয়াড় কল্যাণ সমিতি।

এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করে। চ্যাম্পিয়ন দলকে একটি ৪২ ইঞ্চি স্মার্ট এলইডি টেলিভিশন ও রানার্স আপ দলকে ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টেলিভিশন উপহার দেওয়া হয়।টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ঝিনাইদহ খেলোয়াড় কল্যাণ সমিতির সুমন হোসেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, সাবেক কমিশনার আনোয়ার হোসেন,মুহাম্মদ আলী জিন্নাসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews