1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

নেছারাবাদে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সভা

  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার

রুহুল আমীন, নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নেছারাবাদে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইটে পটকা, আতশবাজিসহ উচ্চ মিউজিক বাজিয়ে ডিজেপার্টি করা, ফানুস ওড়ানো যাবে না। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে বিশেষ আইনশৃংখলা সভায় “থার্টি ফার্স্ট নাইট” উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় জানানো হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে নেছারাবাদ উপজেলার দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী টিম এবং নেছারাবাদ থানা পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নেছারাবাদ উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলেছেন সভায় উপস্থিত সেনাবাহিনীর মেজর মোঃ আশরাফুল ইসলাম । গভীর রাতঅব্দি ও কেউ উচ্চস্বরে ডিজেপার্টি ও গাড়ির হর্ন বাজালে ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে প্রয়োজনে মহাসড়কে চেকপোস্ট বসানো হবে বলেও জানানো হয়। তবে নিয়ম শৃঙ্খলার সাথে থার্টি ফাস্ট নাইট উদযাপন করা যাবে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়েছে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সবাই উপস্থিত ছিলেন উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আশরাফুল ইসলাম , উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রায়হান মাহমুদ, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন, স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার নেছারাবাদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব মো. কাজী কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা জামায়তের আমির মো. আবুল কালাম আজাত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews