1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

মহেশপুর গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা প্রাণ গেল স্কুল ছাত্রের

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২১০ বার

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা।।
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইম ইসলাম (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার(১৫ জানুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম ইসলাম এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামের মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে। সে মহেশপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পিতা রফিকুল ইসলাম জানান ,প্রতিদিনের মত আজও নাইম প্রাইভেট পড়ার উদ্যেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষন পর জানতে পারি সে এক্রসিডেন্ট করেছে।
স্থানীয়রা জানান, ভাইলপুরের দিক থেকে দ্রত গ্রতিতে আসা মোটরসাইকলেটি হাসপাতালের সামনে পৌছালে অপর দিক থেকে আসা প্রাইভেটকারকে সাইড দিতে যেয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে । এতে ঘটনা স্থলেই নাইম মারা যায়।

মহেশপুর থানার ওসি ফযেজ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews