1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জের বারোবাজার সড়কে ডাকাতির প্রস্তুতি কালে আটক-৩

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৯০ বার

রাফসান জনি, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে চাউনিজ কুড়াল ও লোহার রড উদ্ধার ও একটি মটর সাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পুলিশ ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত ডাকাত দলের সদস্যরা ঝিনাইদহের হামদহ পুলিশ লাইন পাড়ার রনি বিশ্বাস (২২), বিসিক শিল্প নগরী এলাকার জনি মন্ডল (২৫) ও পোড়াহাটি গ্রামের আকাশ শেখ (২১)। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদী বারোবাজার ফাড়ির ইনচার্জ জাকারিয়া মাসুদ এজাহারে উল্লেখ করেছেন, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল ডাকাত অস্ত্রসস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এমন খবর পেয়ে একদল পুলিশ ফোর্স ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলে ৩ জন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলে। তাদের নিকট থেকে একটি চাইনিজ কুড়াল ও লোহার রড উদ্ধারসহ একটি মটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতদের রাতেই কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করা হয়।

এ ঘটনায় আটক ৩ জন সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের নামে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে।  কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম তালুকদার বলেন, পুলিশের অভিযানে ৩ জন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বাকীদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews