1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

চৌগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট তৃতীয় দিনে সদর ইউপি ফুটবল একাদশের জয়

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২৭৪ বার

ক্রীড়া প্রতিবেদক ॥
যশোরের চৌগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহি সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল তিন টায় খেলাটি অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনের খেলায় অংশ নেয় চৌগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ ও ধুলিয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ।

খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। গোল শুন্যে বিরতীতে যাই উভয় দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে গোল পেতে মরিয়া উভয় দল। একপর্যায়ে দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে চৌগাছা সদর ইউনিয়নের খেলোয়াড় তানভির দুর্দান্ত গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেয়। বাকি সময়ে আর কোন দল গোল করতে না পারায় ১-০ জয় নিয়ে মাঠ ছাড়েন চৌগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়রা। আজ রোববার বিকেল ৩ টায় একই মাঠে পাতিবিলা ইউনিয়ন ফুটবল একাদশ ও সিংহঝুলী ইউনিয়ন ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।

তৃতীয় দিনের খেলায় উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, ধুলিয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেকসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ক্রীড়ামোদি শতশত দর্শক খেলা উপভোগ করেন। তৃতীয় দিনের খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মমিনুর রহমান মমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews