1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

নেছারাবাদে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া-বিচিত্রা অনুষ্ঠান

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৫৮৬ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা ।।

নেছারাবাদের ঐতিহ্যবাহি আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫তম ক্রীড়া ও বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে সুবিশাল মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. আলমগীর হোসেন।

বিদ্যালয়ের সভাপতি ও স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব মো. কাজী কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, বিশেষ অতিথি পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মো: ওয়াহিদুজ্জামান লাভলু, নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্যে রাখেন, বিশেষ অতিথি নেছারাবাদ অফিসার ইন চার্জ(ওসি) মো. বনি আমীন, নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. ওহিদুজ্জামান মানিক, সাবেক কাউন্সিলর ও স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. সাইফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

ক্রিড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews