1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

গুলিবিদ্ধ হানিফ মারা গেছেন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৩০ বার

 কাগজ সংবাদ: যশোরে গুলিবিদ্ধ হানিফ মারা গেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি ঢাকাতে মারা যান। শুক্রবার সকালে তার লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।হানিফের স্ত্রী শিরিন জানান, ঢাকাতে নিয়ে যাওয়ার ঢাকা মেডিকেলে তার বড় একটি অপারেশন করা হয়। বৃহস্পতিবার রাত ২টয় হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন তিনি।

পরে আইসিইউতে নেয়ার প্রস্ততি চলছিলো। এমন সময় হানিফ মারা যান। তিনি আরও জানান, ঘটনার দিন সকালে বার বার হানিফকে কল করেছিলো চেয়ারম্যান টুটুল। এক পর্যায় টুটুল বাড়ি থেকে বের হন। রাতে জানতে পারেন গুলিবিদ্ধ হয়েছেন হানিফ।এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

তবে, চেয়ারম্যান টুটুলকে আটক করলেই বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।উল্লেখ্য,গত বুধবার রাত সাড়ে ১২টার দিয়ে হানিফকে গুলিবিদ্ধ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল। এরপরই তিনি পালিয়ে যান। এসময় মদ্যপ অবস্থায় ছিলেন গুলিবিদ্ধ হানিফ। তিনি একেক সময় একেক রকম তথ্য দিতে থাকেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews