1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

নেছারাবাদে সড়ক দূর্ঘটনায় আহত তিন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৮ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা :

নেছারাবাদে মটরসাইকেল ও অটোরিক্সার সাথে মুখমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে স্বরূপকাঠী টু পিরোজপুর সড়কের উপজেলার ব্রাক অফিস সম্মুখ সড়কে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনার সাথে সাথে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মটরসাইকেল ড্রাইভারকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে এবং অটো রিক্সা চালক ও যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তথ্য সূত্রে জানা গেছে, মটরসাইকেল ড্রাইভার স্থানীয় শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের দ্বদশ শ্রেনীর ছাত্র। রেজিষ্ট্রেশন বিহীন একটি মটরসাইকেল চালিয়ে কলেজে পরীক্ষা দিতে আসার সময় স্বরূপকাঠী ব্রাক অফিসের সামনের সড়কে পৌছালে ওপর দিক থেকে যাত্রী নিয়ে একটি অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত মটর সাইকেল ড্রাইভার বাপ্পি উপজেলার সমুদয়কাঠী কাশিপুর গ্রামের নারায়নের ছেলে।

স্থানীয়রা জানান, মটরসাইকেলের বেপরোয়া গতির কারণেই দূর্ঘটনা ঘটে। কিছু উঠতি বয়সী ছেলেরা দ্রুতগতিতে মটরসাইকেল চালায় এবং তাদের কোন ট্রেনিং বা ড্রাইভিং লাইসেন্স থাকে না।

অটো রিক্সা চালক মিলন জানান, আমি একজন মহিলা যাত্রী নিয়ে স্বরূপকাঠী থেকে কামারকাঠী যাইতেছিলাম। ব্রাক অফিসের মোড় পর্যন্ত পৌছালে অপর দিক থেকে একটি মটর সাইকেল দ্রুত গতিতে চালিয়ে আসায় মোড় গুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে আমার অটোর সাথে সংঘর্ষ হয়। সাথে সাথে মটর সাইকেলটি পাশের খাদে ছিটকে পড়ে এবং ড্রাইভার আমার অটো গাড়ীর উপর পড়ে। তখন আমার গাড়ীও পড়ে গেলে আমি ও গাড়ীতে থাকা যাত্রী আহত হই। স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে নেছারাবাদ অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন জানান, মটরসাইকেল দুর্ঘটনা সংক্রান্তে কোন অভিযোগ পাইনি তবে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews