1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ নয়জন আটক

  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার

অনলাইন ডেস্কঃ মাগুরা সদর উপজেলার পারলা এলাকার একটি ইটভাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বেশকিছু দেশি, বিদেশি আগ্নেয়াস্ত্র এবং মাদকসহ নয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

মাগুরা আর্মি ক্যাম্পের মেজর সাফিন আল সাইফ পলক সাংবাদিকদের জানান, সেনাবাহিনী জানতে পারে যে, মাগুরা শহরতলীর পারলা এলাকার একটি ইটভাটায় অস্ত্রসহ কিছু লোক অবস্থান করছেন। লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশুর নেতৃত্বে এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাগুরা সদর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আর রাফিউল আহসানের নেতৃত্বে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প অংশগ্রহণ করে।

এছাড়াও অভিযানে লে. ফাহাদ আনোয়ার তকি ও লে. শাহরিয়ার হোসেন হিমেল অংশগ্রহণ করেন।অভিযানে পারলা গ্রামের ফরিদ খান (৫৬), বন্যাতৈল গ্রামের সোহেল রেজা (৩৮), হাসপাতাল পাড়ার নূহু দারুল হুদা (৫৯), পটুয়াখালী সদরের জামুরার ইলিয়াছ খান (৩৩), শ্রীপুরের বাখেরার আইনূল হোসাইন (৪৪), আবালপুর গ্রামের আব্দুল জলিল জুয়েল (৩৫), মাগুরা সদরের শাহিন শেখ (২৮), ঢাকা মোহাম্মদপুরের সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮) ও মাগুরার ভায়না এলাকার কাজী আরিফুল হক পাভেলকে (৪৫) আটক করেন।আটকের সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটার গান, দুটি ওয়ান শুটারসহ বিপুল সংখ্যক দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একইসাথে নগদ এক লাখ ৪৫ হাজার টাকা, ১১টি মোবাইল ফোনসেট ও মদ উদ্ধার হয়েছে ওই অভিযানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews