1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

নেছারাবাদের স্বেচ্ছাসেবক লীগ নেতা ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতাঃ

নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ তালুকদার ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন আলম।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরের একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। নিয়াজ মোর্শেদ গত ৫ই আগস্ট পর থেকে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত মো. নিয়াজ মোর্শেদ তালুকদার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুটিয়াকাঠী গ্রামের মো. বাদল তালুকদারের ছেলে।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর মিরপুর একটি ভাড়া বাসা থেকে দারুস সালাম থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে রাজনৈতিক মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে পিরোজপুর সদর থানায় স্থানান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews