1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

ছাত্রলীগের দুই নেতা এখন ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক

  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৪৭ বার

নিউজ ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

শনিবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে নবগঠিত বার আউলিয়া কলেজ ছাত্রদলের বিতর্কিত কমিটি বিলুপ্ত করতে এক সংবাদ সম্মেলন করে ছাত্রদলের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল করিম।

লিখিত বক্তব্যে অভিযোগ তুলে তিনি বলেন, নবগঠিত বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও বিবাহিত মো. মিনহাকে সভাপতি ও ছাত্রলীগনেতা রায়হান উদ্দিন মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দক্ষিণ জেলা ছাত্রদলে বিতর্কের জন্ম দিয়েছে। এটি ছাত্রদলের রাজনীতির জন্য লজ্জার ও জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অশনিসংকেত।

তারা বলেন, ইতোমধ্যে ঘোষিত সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের উপজেলা ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও প্রোগ্রামে যোগ দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মূলত ছাত্রলীগকে পুনর্বাসন এবং ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে তাদেরকে কৌশলে কলেজ ছাত্রদলের কমিটিতে আনা হয়েছে বলে মন্তব্য করেন তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, মোহাম্মদ মিনহাজ কলেজ ছাত্রদলের সভাপতি ও রায়হান উদ্দিন মুন্না সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ার পর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আনিন তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। ফেসবুকে এমন একটি ছবি ভাইরাল হয়েছে।

এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘোষিত কমিটি থেকে ছাত্রলীগ নেতাদের নাম বাদ দেওয়ার আহ্বান জানান নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল ইসলাম শামীম, মো. রায়হান উদ্দিন ও মো. তাহসীন প্রমুখ।

এদিকে ছাত্রলীগ নেতা মো. জোবাইর তার ফেসবুক পোস্টে লেখেন, অভিনন্দন, আমার হাতে গড়া কর্মী এখন ছাত্রদলের সভাপতি।

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেন, বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির প্রত্যেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তাদের দেখে আসছি এবং তারা বিভিন্ন সময় বিএনপির কেন্দ্রীয় কর্মর্সূচিতে ছাত্রদলের ব্যানারে অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews