1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর

  • আপডেট টাইম : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৪৩ বার

নিউজ ডেস্ক ;

কাজের লোভ দেখিয়ে তিন বাংলাদেশি নারীকে ভারতে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া তার সঙ্গে জড়িত আরও তিন ব্যক্তিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

শনিবার (৭ জুন) মুম্বাইয়ের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার নারীদের একটি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার একটি বাড়িতে হানা দেয় পুলিশ। ওই সময় তিন নারীকে উদ্ধার করা হয়। তাদের ভাষ্য থেকে জানা যায়, হাসপাতালে কাজের লোভ দেখিয়ে তাদের মুম্বাইয়ে আনা হয়েছে। কিন্তু কাজ দেওয়ার বদলে তাদের দিয়ে করানো হচ্ছিল দেহ ব্যবসা।

নারীরা জানিয়েছেন, গত মাসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেন। এরপর তাদের মুম্বাই নিয়ে আসা হয়। সীমান্তে কড়াকাড়ি থাকা সত্ত্বেও কয়েকজন সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে এ নারীদের সহজে পাচার করে ওই পাচারকারীরা।

জোরপূর্বক দেহ ব্যবসা করানোর দায়ে পুলিশ মানসার আহমেদ শেখ নামে এক মুম্বাইয়ের বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অপরদিকে মেহেদী হাসান, সঞ্জিব ওরফে বচ্চন এবং আকাশ ওরফে শাহীন নামে আরও তিনজনকে খুঁজছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews