1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

নেছারাবাদে অগ্নিকান্ডে ৪টি দোকান ভষ্মিভূত

  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৫৫ বার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান ভষ্মিভূত। রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার দৈহারী ইউনিয়নের চিলতলা বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ধারনা করছেন অগ্নিকান্ড বিদ্যুতের সট সার্কিট হয়ে লেগেছে। স্থানীয়রা জানান, চিলতলা বাজারের মোঃ ইউনুস মেকারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী হৃদুলের চায়ের দোকন, আবুল কালাম এবং মোঃ ওহাবের দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় লোকজন ও ইউপি সদস্য লিটনের পানির পাম্প দিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতিমধ্যে চারটি দোকান ভষ্মিভূত হয়। জানা যায় স্বরূপকাঠী ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে পুড়ে দোকান মালিকদের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধীক প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

পুড়ে যাওয়া দোকানগুলো ছিলো কাঠের তৈরি ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের পুড়ে যাওয়া ৪টি দোকানের মধ্যে মোঃ ইউনুসের সার্ভিসিং (মেকার) এর দোকান, হৃদুলের চায়ের দোকান এবং আবুল কালামের ফলের আড়ৎ, এছাড়াও ওহাবের চায়ের দোকান আংশকি পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের একটাই দাবি দ্রুত উপজেলার পশ্চিম পাড়ে ফায়ার সার্ভিস সুবিধা পেতে পারি তাহলে কিছুটা হলেও জান-মাল রক্ষা পাবে।

স্বরূপকাঠী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় সোহাগদল পৌছালে জানতে পারি আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে আগুনে বাজারের ৩টি দোকান পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews