1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

চুড়ামনকাটিতে ট্রাকের ধাক্কায়  মাদ্রাসা ছাত্র নিহত 

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭০৩ বার
মাহমুদুল হাসান :
যশোরের চুড়ামনকাটিতে  ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইসলাম সজল (১১) নামে এক হাফেজি মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। রোববার (২৩ জুন) বিকেল ৩টার দিকে চুড়ামনকাটির ছাতিয়ানতলা এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল খুলনার কয়রা উপজেলার ঘোলখালী গ্রামের আল-আমিনের ছেলে। সে যশোরের চুড়ামনকাটি ছাতিয়ানতলা আব্দুল আজিজ হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করত।
প্রত্যক্ষদর্শীরা জানান, লজিং বাড়ি থেকে মাদ্রাসায় ফেরার পথে ছাতিয়ানতলা পশ্চিমপাড়া এলাকায় একটি অজ্ঞাত ট্রাক সজলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাস্থলে ট্রাক শনাক্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews