1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

যশোর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় আটক

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪২৫ বার

নিজস্ব প্রতিবেদক:

যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়কে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিজয় রেলগেট তেতুলতলা এলাকার ফকরে আলমের ছেলে।

সোমবার তাকে বিএনপির পার্টি অফিসে হামলার মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, গত বছরের ৪ আগস্ট বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে যশোর শহরের লালদীঘি এলাকায় বিএনপির জেলা কার্যালয়ে ভয়াবহ হামলা চালানো হয়। হামলাকারীরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। ঘটনার সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তদন্তে উঠে এসেছে, ফাহমিদ হুদা বিজয় ওই হামলার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও, তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এসব প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews