1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৮৬ বার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খাল এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত জলদস্যু করিম শরীফ বাহিনীর একজন ঘনিষ্ঠ সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৩ জুন) ভোর ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। এসময় একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজসহ সোহেল হোসেন মিঠু (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তারা খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সুন্দরবনের আলোচিত ডাকাত করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে অস্ত্র ও রসদ সরবরাহের কাজ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এসব কার্যক্রমের ফলে দস্যুতা অনেকাংশে হ্রাস পেয়েছে এবং জেলে ও সাধারণ জনগণ এখন আগের চেয়ে বেশি নিরাপদে চলাফেরা করতে পারছেন।

সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews