1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত ব্রাহ্মণবাড়িয়ার যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৪১ বার

মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি,

রাজধানীর মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত আল আমিন (২০) নামে এক তরুণ মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। বাবার নাম গুলজার। মুগদা এলাকায় থাকত আল আমিন। এর আগে বুধবার রাত পৌনে ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় গণধোলাইয়ের শিকার হন আল আমিন।

মুগদা থানার এসআই উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করেন ওই যুবক। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে গণধোলাই দেন। এতে গুরুতর আহত হন ওই তরুণ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এসআই আরও বলেন, ছিনতাইয়ের ঘটনায় মুগদা থানায় একটি মামলা হয়েছে। মামলায় বাদী উল্লেখ করেছেন, তার কাছ থেকে ১ হাজার ১০০ টাকা সুইচ গিয়ার চাকু ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল আল আমিন। এ সময় স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে এবং তাকে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আল আমিনকে ও সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করে। এদিকে আল আমিনকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে মুগদা থানায় অজ্ঞাতদের আসামি করে আরেকটি মামলা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews