1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ডিসেম্বরে প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার

কাগজ ডেস্ক:আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার ওপর জোর দেন তিনি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ ও তাদের প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেসসচিব আরও বলেন, প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। এ সময় রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথাও উঠে আসে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ স্থাপন সম্ভব কিনা, সে বিষয়েও আলোচনা হয়েছে।এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews