1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

এবার ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার

  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২২৪ বার

অনলাইন ডেক্স,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালয়েশিয়া কমিটির সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. ফয়জুল হককে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দল বহির্ভুত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় গত ২৯ জুন তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয় বলে শনিবার মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের সিনিয়র নেতাদের অশালীন ও অশ্রাব্য ভাষায় গালি দেওয়ার যথেষ্ট প্রমান পাওয়ায় দলের নীতি অনুযায়ী ফয়জুলকে বহিষ্কার করা হয়। ড. ফয়জুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া’র কোন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবে না।

এদিকে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘোষণা দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন দলটির মালয়েশিয়া কমিটির সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. ফয়জুল হক।

ড. ফয়জুল বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলার পর দলীয় মতাদর্শে বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি জানান, ২০১৫ সাল থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের ভেতরে ও বাইরে ইসলামপন্থি ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করেছেন। ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী ছিলেন বলেও জানান তিনি।

তবে সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এবং ৫ আগস্টের ঘটনার পর বামঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকির বিষয়টি তাকে হতাশ করেছে।

ফেসবুক পোস্টে ড. ফয়জুল বলেন, ইসলামপন্থিদের বিরুদ্ধে দলের কিছু বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। এতে একজন ডানপন্থি রাজনীতিক হিসেবে নিজেকে কোণঠাসা অনুভব করছি।

তিনি আরও বলেন, আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি কোনোটিকেই সমর্থন করি না। আমি চেয়েছি একটি ন্যায়ভিত্তিক, মানবতাকেন্দ্রিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে। দলীয় স্বার্থ নয় দেশ ও সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি তিনি সম্মান জানিয়ে বলেন, তাদের অবদানের কথা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews