1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

এটা ‘শতাব্দীর দুর্যোগ’ টেক্সাসে ভয়াবহ বন্যা দেখে ট্রাম্প

  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৭০ বার

অনলাইন ডেক্স,

‘এটা খুবই ভয়াবহ। আমি এমন কিছু আগে কখনো দেখিনি। অনেক হারিকেন, অনেক টর্নেডো দেখেছি, কিন্তু এমন কিছু নয়। এটা খুবই খারাপ।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টেক্সাসের ভয়াবহ বন্যায় যে ধ্বংসযজ্ঞ তিনি প্রত্যক্ষ করেছেন, তা তার জীবনে দেখা ‘সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা’। এটিকে তিনি ‘শতাব্দীর দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।

গত সপ্তাহে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় রাজ্যটিতে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ডজনখানেক শিশু রয়েছে।

কারভিল থেকে এএফপি জানায়, ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দুর্গত পরিবারের সদস্য, উদ্ধারকর্মী ও স্থানীয় কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে শুক্রবার সেন্ট্রাল টেক্সাসের ‘হিল কান্ট্রি’ এলাকায় পৌঁছান। অতিবৃষ্টির কারণে ফুলে-ফেঁপে ওঠা গুয়াডালুপে নদী এখানকার বহু ঘরবাড়ি, শিবির, গাড়ি ও মানুষ ভাসিয়ে নিয়ে যায়।

কারভিল শহরের এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, ‘এটা খুবই ভয়াবহ। আমি এমন কিছু আগে কখনো দেখিনি। অনেক হারিকেন, অনেক টর্নেডো দেখেছি, কিন্তু এমন কিছু নয়। এটা খুবই খারাপ।’

সাথে থাকা সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, এখন উচিত- উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রতি সংহতি প্রকাশ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews