1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

নবীনগরে ৫ই আগস্ট উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার
মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি :
৫ই আগস্ট, বিএনপি ঘোষিত “গণতন্ত্রের বিজয় দিবস” উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সকাল ১০টায় নবীনগর বাস স্ট্যান্ড থেকে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খন্ড খন্ড মিছিল এসে নবীনগর বাসস্ট্যান্ডের যোগ হয়।
সকালে নবীনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা পরিষদ গেইটে এসে শেষ হয়। নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত নেতারা বলেন, ৫ই আগস্ট দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক দিন। এদিনে প্রমাণ হয়েছে জনগণের শক্তির কাছে অন্যায় পরাজিত হবেই। দুঃশাসনের অবসান ঘটিয়ে বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসে বাংলাদেশের হাল ধরবেন সে জন্য আপনারা প্রস্তুত থাকার আহ্বান জানান এই নেতা।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেননবীনগর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান।
স্থানীয় জনগণের মাঝেও ছিল উৎসাহ ও ব্যাপক উপস্থিতি। আনন্দ মিছিলটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews