1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন

  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার

অনলাইন নিউজ:

সীমাবদ্ধতা সত্ত্বেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্বল্প সময়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। শনিবার (৯ আগস্ট) রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন নিকটবর্তী হলে তা উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ; নির্বাচনের সময় ঘনিয়ে আসলে এই অবস্থার উন্নতি হবে।

এছাড়া বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল তাদের বাদ দিয়ে নতুনদের নেওয়া হবে বলেও জানান তিনি।

সিইসি বলেন, তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।

তিনি বলেন, গত নির্বাচনে যে সব প্রিসাইডিং অফিসাররা সমস্যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews