1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

নড়াইলে সংঘর্ষে নারীসহ আহত ৩০

  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪০৫ বার

নড়াইল সংবাদদাতা:

নড়াইল সদর উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত মীনা খানমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিন রাস্তার মোড়ে দক্ষিণপাড়ার আজিজার শেখ গ্রুপ ও পশ্চিমপাড়ার মশিয়ার শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে রয়েছেন নবির মিয়া, লিটন শেখ, মিজান শেখ, মনির শেখ, নাজমুল কাজী, সাত্তার শেখ, মন্নু শেখ, প্রিন্স শেখ, রানা, চানমিয়া, বিল্লাল, নাঈম শেখ, সোহাগ শেখ, মেহেদী শেখ, রিয়াদ শেখ, তরিকুল ইসলাম, ইয়াদুল শেখ, মিরফুল শেখ, ফেরদৌস, শাহীন শেখ, হাসান শেখ ও মীনা খানম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উভয় গ্রুপের বিরোধ চলে আসছে। দুই মাস আগে সংঘর্ষের ঘটনায় আজিজার শেখ সমর্থিতরা এলাকাছাড়া হন। পরে রাজনৈতিক ও সামাজিক হস্তক্ষেপে তারা চলতি মাসে এলাকায় ফিরে আসেন।
এদিকে, গত ৯ আগস্ট সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ করে মশিয়ার গ্রুপের একজনকে জরিমানা করা হয়। এরপর থেকেই গ্রুপটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে ওঠে। এরই মধ্যে গত শুক্রবার সকালে সীতারামপুর ব্রিজে মশিয়ার গ্রুপের মুরাদ শেখকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এর জের ধরে শনিবার সকালে আজিজার শেখ গ্রুপ দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষ মশিয়ার গ্রুপের ওপর হামলা চালায়। পরে উভয় গ্রুপ সংঘর্ষে ছড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews