1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

লিশ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি গাছ আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:

পিরোজপুরের নেছারাবাদে পাটকেলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মনের বিরুদ্ধে সরকারি গাছ আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি আলোচনায় আসলে উপজেলা বন বিভাগের হস্তক্ষেপে গাছগুলো জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে বন্যার কারণে সড়কের পাশে হেলে পড়া দুটি মেহগনি ও একটি আকাশমনি গাছ কেটে পুলিশ ফাঁড়ির সামনের রাস্তার পাশে রাখা হয়। ওই কর্মকর্তা ব্যক্তিগত ফার্নিচার বানানোর জন্য স্থানীয় ভ্যানচালক মোঃ মনির ফকির ও ইউসুফের মাধ্যমে ওই গাছগুলো পাটিকেলবাড়ীর একটি করাতকলে (স্ব-মিলে) চেরাই করতে নিয়ে যান।

এ বিষয়ে ভ্যানচালক মনির ফকির বলেন, ফাঁড়ির ইনচার্জ গাছগুলো আমাকে স্ব-মিলে চেরাইয়ের জন্য নিয়ে যেতে বলে। রাস্তার গাছ যেনে আমি নিতে না চাইলে তিনি গাছ নেয়ার অনুমতি আছে বলে আমাকে জানান। পরে আমি ও ইউসুফ মিলে গাছগুলো স্ব-মিলে দিয়ে আসি।

স্ব-মিলের মালিক মোঃ রেদওয়ান জানান, “ফাড়ির ইনচার্জ আমাকে ফোনে তাঁর কিছু গাছ চেরাই করতে হবে জানিয়ে ভ্যানচালক মোঃ মনির ফকির ও ইউসুফের মাধ্যমে গাছগুলো আমার স্ব-মিলে পাঠান। পরে জানতে পারি যে গাছগুলো সরকারি।”
এদিকে সরকারি গাছ স্ব-মিলে নিয়ে চেরাইয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা বন বিভাগের লোকজন ওই স্ব-মিলে গিয়ে গাছগুলো জব্দ করে স্ব-মিল মালিক রেদওয়ানের জিম্মায় রাখেন।

নেছারাবাদ উপজেলার বন কর্মকর্তা সালাউদ্দিন বলেন “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে ওই মিল মালিকের জিম্মায় রেখে আসি। তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব নিলাম টেন্ডারের মাধ্যেমে গাছগুলো বিক্রী করা হবে।

অভিযোগের বিষয়ে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মনের কাছে জানতে চাইলে তিনি জানান, গাছগুলো রাস্তার পাশে এলোমেলো পড়েছিল। তাই সেগুলোকে একত্রিত করে সুবিধামত একটি জায়গায় রাখা হয়েছে। উপজেলা বন বিভাগের কাছে না দিয়ে বা ফাড়ির করিডোরে না রেখে স্ব-মিলে কেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান বন বিভাগ চাইলে গাছ নিয়ে যেতে পারে।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন,এ বিষয়ে আমার কোন কিছু জানা নেই, তবে বিষয়টি খতিয়ে দেখব।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, “খবর পাওয়ার পরপরই বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করেছে। এসব গাছ যথাযথ প্রক্রিয়ায় নিলামে তোলা হবে। কে বা কারা গাছগুলো সরিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সােেপ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews