1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

ডাকসুর ভবিষ্যৎ নেতৃত্ব এমন হতে হবে যারা কেবল ‘নেতা’ হতে চায় না : উমামা ফাতেমা

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার

অনলাইন ডেক্স,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন আদৌ হবে কি না প্রশ্নে ডাকসু নির্বাচনে সহ সভাপতি পদপ্রার্থী উমামা ফাতেমা বলেন, ‘এ নিয়ে যেমন শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা আছে, তেমনই রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যেও রয়েছে পরাজয়ের আশঙ্কা। কারণ এবারের নির্বাচনে বহু স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। অনেক হলে কোনো নির্দিষ্ট প্যানেল নেই, বরং সাধারণ শিক্ষার্থীরাই নানা পদে প্রার্থী হয়েছেন। ফলে অনেকে পিছন থেকে নির্বাচন আটকানোর চেষ্টা করছে।’ সম্প্রতি একটি টকশো প্রোগ্রামে তিনি এসব নিয়ে কথা বলেন।

উমামা ফাতেমা জানান, তাদের ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলটি গঠনের মূল উদ্দেশ্য ছিল এমন প্রার্থীদের সুযোগ দেওয়া, যারা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত নন কিন্তু যোগ্যতা ও জনপ্রিয়তায় এগিয়ে। তিনি মনে করেন, যারা বিশ্ববিদ্যালয়কে তার মূল রূপে দেখতে চান এবং বাস্তবিক পরিবর্তন চান, তারা এই প্যানেলকে সমর্থন করবেন।
ভিপি নির্বাচিত হলে তিনি কি জাতীয় নির্বাচনে অংশ নেবেন কি না প্রশ্নে উমামা বলেন, ‘তার এমন কোনো পরিকল্পনা নেই।
তিনি জাতীয় রাজনীতিতে না গিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে চান। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে অবস্থা বিরাজ করছে, তা পরিবর্তনে বড় ধরনের একাডেমিক ও রাজনৈতিক সংস্কার প্রয়োজন। বিশ্ববিদ্যালয় যেন ‘শিক্ষিত বেকার তৈরির কারখানায়’ পরিণত না হয়, সেজন্য শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার প্রস্তুতিতে বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া দরকার।’
উমামা ফাতেমা বিভিন্ন একাডেমিক সংস্কারের পরিকল্পনার কথা জানান, যেমন ওপেন ক্রেডিট সিস্টেম চালু, থিসিস ও ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা, ইনোভেশন ও রিসার্চ সামিট আয়োজন, ক্যাম্পাসে ‘ইন-ক্যাম্পাস জব সুবিধা’, প্রশাসনিক সেবা ডিজিটালাইজ করা, অ্যালুমনাই ও ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক জোরদার করা।
এ ছাড়া আবাসন সংকট ও স্বল্পমূল্যে মানসম্পন্ন খাবার নিশ্চিত করার প্রতিশ্রুতিও তিনি দেন। তিনি জানান, নারীদের জন্য একটি আর্থিক সহায়তা প্রোগ্রাম বাস্তবায়নে তিনি ইতিমধ্যেই ভূমিকা রেখেছেন।
সবশেষে উমামা বলেন, ‘ডাকসুর ভবিষ্যৎ নেতৃত্ব এমন হতে হবে যারা কেবল ‘নেতা’ হতে চায় না, বরং সাধারণ শিক্ষার্থীদের জীবনমান ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে প্রস্তুত।’ তার নিজের অভিজ্ঞতা, ভিশন ও প্রস্তুতি তাকে এই দায়িত্ব পালনে যোগ্য করে তুলবে বলে তিনি মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews