
সাহারিয়ার ইসলাম – লেখক
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের “বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসায়” আজ রবিবার এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল “জলবায়ু পরিবর্তনের মূল কারণ মানবসৃষ্ট না প্রকৃতিগত”।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা। উভয় দলই যুক্তি-তর্কের মধ্য দিয়ে বিষয়টির নানা দিক তুলে ধরে প্রাণবন্ত আলোচনা করেন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী উপস্থাপনা ও প্রাঞ্জল যুক্তি দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ ওয়ালিউর রহমান, আরো উপস্থিত ছিলেন সহকারি অধ্যক্ষ, সহ প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ। মডারেটরের দায়িত্ব পালন করেছেন : রফিকুল ইসলাম (প্রভাষক বাংলা)। এবং বিচারকের দায়িত্ব পালন করেন, শওকত আলী -নাজমা খাতুন এবং আসমা খাতুন। তাঁদের বিচক্ষণ রায়ের ভিত্তিতে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী, বিজয়ী হয়েছে “পক্ষ দল” পাশাপাশি, অসাধারণ উপস্থাপনা ও যুক্তিতর্কের দক্ষতা দেখিয়ে শ্রেষ্ঠ বিতর্কক নির্বাচিত হয়েছে, পক্ষ দলের দলনেতা, ইয়াসিন আরাফাত। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন, অধ্যক্ষ মহোদয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিতর্ক মানুষের যুক্তিবোধকে শাণিত করে, চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। ভবিষ্যতে তোমাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে হবে।
পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু জ্ঞানচর্চাই করেননি, বরং নিজেদের মেধা, বাগ্মিতা ও যুক্তি প্রকাশের সুযোগ পেয়েছেন।
Leave a Reply