1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

হতদরিদ্র শাহীনুর বেগমকে ঘর উপহার দিলেন তারেক রহমান‎

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার

অনলাইন ডেস্ক,

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র শাহীনুর বেগমকে ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষ মানুষের জন্য এ স্লোগানকে সামনে রেখে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহযোগিতা করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয়। ঘরটি ভার্চুয়ালি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান।

‎স্থানীয়রা বলেন, তারেক রহমান দেখিয়েছেন মানবিক দায়িত্ববোধই একজন নেতার মূল শক্তি। তারেক রহমানের এই ধারাবাহিক মানবিক সহায়তা সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

উপকারভোগী শাহীনুর বেগম বলেন, ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহু বছর। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। তারেক রহমান ও যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। নতুন ঘর হাতে পেয়ে আবেগে কেঁদে ফেলেন শাহীনুর বেগম।

‎এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি মো. ফরিদ আহমেদ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল জলিল শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল-আমিন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন নাজমুল হাওলাদার মারুফ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews