1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

ঢাকায় নূর-রাশেদ এর উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার

অনলাইন ডেস্ক,

ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতা নূরুল হক নূর ও রাশেদ খান সহ দলের অন্যান্য নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জেলা গণ অধিকার পরিষদ।

এর আগে বিকেল থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে দলটির অন্যান্য নেতা কর্মীরা জড় হতে থাকেন। এর পর বিকেল ৫টার সময় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্তরে এসে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা।

সে সময় উপস্থিত বক্তারা হুশিয়ারী দিযে বলেন, ইন্টেরিম সরকার যদি দেশ চালাতে ব্যার্থ হয় তবে আমরা আবারও হরতাল অবরোধ করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব। আজ গণ অভ্যুত্থান এর এক বছরে এসে কিভাবে পুলিশ ও সেনা বাহিনি হামলা চালায় এর সুষ্ঠু বিচার এ সরকার কে করতে হবে। একই সাথে বক্তারা আরও বলেন, জাতীয় পার্টির সাথে এখনও আ.লীগের সন্ত্রাসীরা লুকিয়ে আছে কাজেই দ্রুত এ দলটিকে নিষিদ্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews