1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি রাশেদ খানের

  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার

অনলাইন ডেস্ক,

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এসময় দলের সভাপতি নুরুল হক নুরসহ অন্য নেতাকর্মীদের ওপর গতকালকের হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন রাশেদ।
তিনি বলেন, উপদেষ্টাদের মিথ্যা আশ্বাস না দিয়ে হামলার ঘটনায় আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।
হামলাকারীরাদের চিহ্নিত করে দ্রুত বাহিনী থেকে চাকরিচ্যুত করতে হবে।
সেনাবাহিনীর বিবৃতির প্রসঙ্গে রাশেদ খান বলেন, আমরা মব সৃষ্টি করে জাতীয় পার্টির অফিসে যাইনি। বরং নিজেদের অফিসের সামনেই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম।
এই হামলার বিচার না করলে জনগণ সরকারের বিচার করবে মন্তব্য করে তিনি বলেন, এতদিন কোনো সংস্কার হয়নি শুধু উপদেষ্টাদের পকেট ভারি হয়েছে। আরেকটা ১/১১ ঘটিয়ে নির্বাচন বানচালের চক্রান্ত চলছে বলেও জানান তিনি। রাশেদ বলেন, তবে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন আয়োজন করতে হবে।
সরকার শুধুমাত্র ৩টা দলকেই গুরত্ব দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আগামীকালকে জাতীয় সংলাপের আয়োজন করতে হবে। নতুবা যমুনা ঘেরাও করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews