1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

মহেশপুর নিখোঁজের ৫ মাস পার হলেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী নিঝুমের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার

 মোঃ রাজীব হুসাইন মহেশপুর ( ঝিনাইদহ ) প্রতিনিধিঃ-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নিঝুম খাতুন (১৫) নিখোঁজের সাড়ে ৫ মাস পার হলেও এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। মেয়ের খোঁজ না মেলায় হতাশায় দিন গুনছে তার পরিবার।

জানাগেছে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হয়রত আলী ও তাসলিমা খাতুনের মেয়ে নিঝুম গত ১৩ মার্চ ২০২৫ ইং তারিখে নিখোঁজ হন। এ ঘটনায় নিঝুমের মা মোছাঃ তাসলিমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার ১নং আসামি রাখালভোগা গ্রামের মোঃ কামাল ডাক্তারের ছেলে জিম-কে পুলিশ আটক করলেও তার কাছ থেকে উল্ল্যেখযোগ্য তেমনকোনো তথ্য পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুর রহমান বলেন, “ আমরা সাধ্যমতো চেষ্টা করছি, তবে এখনো ভালো কোনো ফলাফল পাওয়া যায়নি। মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমানও একই মন্তব্য করেন। এদিকে ভিকটিমের মা তাসলিমা খাতুন অভিযোগ করে বলেন, মেয়েকে উদ্ধারে র‌্যাবসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেছি, কিন্তু এখনো কোনো হদিস পায়নি।

জানি না মেয়ে জীবিত না মৃত । অভিযোগ রয়েছে, ৫ আসামির মধ্যে একজন হাটকোট থেকে এবং দুজন স্থানীয় আদালত থেকে জামিন নিয়েছে। অপর একজনকে এলাকায় প্রকাশ্যে ঘুরতে দেখা যাচ্ছে, কিন্তু পুলিশ তাকে আটক করছে না। দীর্ঘ সাড়ে ৫ মাস পার হলেও তেমন কোনো অগ্রগতি না হওয়ায় পরিবারটি হতাশ হয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews