1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ে জার্মানির দুঃস্বপ্ন : প্রথম ম্যাচেই বড় ধাক্কা

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার

ক্রীড়া ডেস্ক:২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল জার্মানি। বৃহস্পতিবার দিবাগত রাতে স্লোভাকিয়ার মাঠে ২-০ গোলে হেরে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ডেভিড হানকো এবং ডেভিড স্ট্রেলেকের গোলে জয় পায় স্বাগতিকরা, যারা ২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের স্বপ্ন দেখছে।অবিশ্বাস্য হলেও সত্যি—এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে কোনো অ্যাওয়ে ম্যাচে হারেনি জার্মানি। ৫২ ম্যাচের সেই অপরাজিত রেকর্ড ভেঙে দিল স্লোভাকিয়া। সব মিলিয়ে ১০৪টি বাছাই ম্যাচে এটি মাত্র তাদের চতুর্থ হার। আরও অবাক করা তথ্য হলো—১১৭ বছরের ফুটবল ইতিহাসে এবারই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে টানা তিন পরাজয়ের মুখ দেখল তারা।শুরুর দিকে খেলায় ছিল সমতা। স্লোভাক তরুণ লিও সাওয়ার শট ঠেকান জার্মান গোলরক্ষক অলিভার বাউমান।

অপরদিকে ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টেডের শট দারুণ ভঙ্গিতে ফিরিয়ে দেন স্লোভাক গোলকিপার মার্টিন ডুব্রাভকা।কিন্তু ৪২ মিনিটে ডেভিড স্ট্রেলেকের কাটব্যাক থেকে গোল করেন হানকো। বিরতির পর ৫৫ মিনিটে নিজেই দুর্দান্ত শটে জালের উঁচু কোণে বল জড়িয়ে দেন স্ট্রেলেক। বাকি সময় আক্রমণে ছিল জার্মানি, তবে কার্যকর কিছু তৈরি করতে পারেনি। যোগ করা সময়ে স্টানিস্লাভ লোবোটকার প্রায় আত্মঘাতী গোলও ঠেকিয়ে দেন ডুব্রাভকা।জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান ম্যাচ শেষে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন। তার ভাষায়, দলে প্রয়োজনীয় আবেগ ও জয়ের মানসিকতা ছিল না।

হয়তো আমাদের দক্ষ খেলোয়াড়দের চেয়ে এমন খেলোয়াড় দরকার যারা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিতে পারে।নাগেলসমান ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী ম্যাচগুলোতে স্কোয়াডে পরিবর্তন আসতে পারে।নিউক্যাসলের নতুন স্ট্রাইকার নিক উল্টেমাডে তার তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ খেললেন, আর ২১ বছর বয়সী ননামদি কলিন্সের অভিষেক হলো ডানপাশে।

কিন্তু কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি।প্লে-অফ এড়াতে শেষ পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পেতে হবে জার্মানিকে। প্রতিটি ম্যাচই এখন তাদের জন্য “ফাইনাল”।শেষ বাঁশি বাজতেই গর্জে ওঠে পুরো স্টেডিয়াম। ২০১০ সালের পর আবার বিশ্বকাপের মঞ্চে ফেরার আশায় উজ্জীবিত স্বাগতিকরা এখন আরও আত্মবিশ্বাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews