1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

যশোরে নাশকতা মামলায় জেলা ছাত্রলীগ নেতা আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার

কাগজ সংবাদ:যশোরে নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ খান লিখন (৩৪) কে আটক করেছে ডিবি পুলিশ। আটক লিখন শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।বুধবার রাত ১১টার পর পালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, লিখন আওয়ামী লীগ সরকারের আমলে নানা অপরাধে জড়িত ছিলেন। বিশেষ করে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মানুষকে হয়রানি করতেন।

এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। ফেসবুকে শেখ হাসিনার বক্তব্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করছিলেন। তদন্তে আরও উঠে আসে, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলা গ্রামে একদল দুর্বৃত্ত নাশকতা চালায়। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমার বিস্ফোরণ ঘটায়।এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন লিখন। তাকে ওই মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews