
মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি
২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজ অনুষ্ঠিত হলো বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্য কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও উদ্বুদ্ধমূলক বক্তব্য প্রদান করেন কলেজের সম্মানিত সভাপতি জনাব জাকারিয়া জাকির।
তিনি শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়ালেখা করার আহ্বান জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনে আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের মাঝে এক নতুন অনুপ্রেরণার সঞ্চার করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব Principal Mostafa Kamal । তিনি সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্যে কলেজের নিয়মনীতি, একাডেমিক কাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের দায়িত্বশীলতা ও শৃঙ্খলাবোধ বজায় রেখে শিক্ষাজীবন অতিবাহিত করার পরামর্শ দেন তিনি।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং সফলভাবে সমাপ্ত হয়।
Leave a Reply