1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

এশিয়ান টিভির সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নেছারাবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

এশিয়ান টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ মুহিদুল ইসলাম মুহিদ-এর উপর হামলাকারী ফিরোজ ও সাবাবগংদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেছারাবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে নেছারাবাদ-পিরোজপুর সড়কে নেছারাবাদের সাংবাদিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন পালিত হয়।

নেছারাবাদে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দলীয় অংগসংগঠনের নেতাকর্মীরা এবং সাধারন জনগন মানববন্ধনে অংশগ্রহন করেন।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা দেশের গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এসময় উপস্থিত সাংবাদিক সমাজ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং আহত সাংবাদিক মুহিদুল ইসলাম মুহিদ-এর প্রতি সংহতি প্রকাশ করেন।

প্রসংগত নিউজের তথ্য সংগ্রহ করার জের ধরিয়া গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় হামলার শিকার ওই সাংবাদিক তার ব্যবসায়ীক হিসাব শেষ করে মটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে উপজেলার পৌর শহরের জগন্নাথকাঠী বন্দরের আছিয়া ফার্মেসির সামনে তাকে কিছু লোক হামলা করে।

ইহাতে আহত হয়ে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। ঘটনার বিষয় হামলার শিকার ওই সাংবাদিক বাদী হয়ে নেছারাবাদ থানায় ৭জন নামীয় এবং ২০/৩০ জন অজ্ঞাত আসামী করে মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews