1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

পরিচালক হলেন আসিফ আকবর

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার
❒ আসিফ আকবর। ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর ২০২৫। তবে নির্বাচনের আগেই কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কিছু প্রার্থী। এর মধ্যে সবচেয়ে বড় চমক হলেন সংগীতশিল্পী আসিফ আকবর, যিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমায় মোট ১৬ জন প্রার্থী, যার মধ্যে ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায় সেখানে একমাত্র প্রার্থী হিসেবে থেকে যান আসিফ আকবর। ফলে কোনো ভোট ছাড়াই তিনি পরিচালক নির্বাচিত হন।

এছাড়া চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আহসান ইকবাল চৌধুরী-ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে তামিম ইকবালের প্রার্থীতা প্রত্যাহার। নির্বাচনের শেষ মুহূর্তে তামিমসহ আরও কয়েকজন সাবেক ক্রিকেটার এবং বিএনপি ঘরানার ক্রীড়া সংগঠক প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ তালিকায় রয়েছেন প্রভাবশালী প্রার্থীরা—সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews