1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক কার্যকর: ভারতে আসছেন পুতিন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার
❒ ভারতে আসছেন পুতিন ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে দুই দেশের — ভারত ও যুক্তরাষ্ট্রের — মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফর কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের ৫ বা ৬ তারিখে দিল্লি সফরে আসছেন পুতিন। সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

দু’দেশের মধ্যে বাণিজ্য, বিশেষ করে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানিকে কেন্দ্র করে আলোচনায় গুরুত্ব পাবে। উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনার প্রতিক্রিয়ায়ই ভারতীয় পণ্যের ওপর আমেরিকা অতিরিক্ত ট্যারিফ বসিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই বৈঠক ভারত-রাশিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে চীন সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেখানে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও তাঁর দ্বিপাক্ষিক আলোচনা হয়। এছাড়া, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগস্ট মাসে মস্কো সফরে গিয়ে পুতিনের ভারত সফরের সম্ভাবনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

জানা গেছে, এই সফরটি ভারত-রাশিয়ার বার্ষিক সম্মেলনের অংশ হিসেবেই অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়া নতুন মার্কিন নীতির ফলে, ভারত থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ হয়ে ৫০ শতাংশে পৌঁছেছে। এই সিদ্ধান্তের কারণে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কেও উত্তেজনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews