কাগজ সংবাদ:যশোরে বিস্ফোরকের একটি মামলায় কুখ্যাত সন্ত্রাসী মোকছেদুর রহমান ভুট্টোর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান আদালতে এই চার্জশিট দিয়েছেন। অভিযুক্ত সন্ত্রাসী মোকছেদুর রহমান ভুট্টো শহরের খড়কি বামনপাড়ার মফিজুল ইসলাম ওরফে মফিজের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ এপ্রিল রাত ১১টার দিকে ডিবি পুলিশের তৎকালীন এসআই খান মাইদুল ইসলাম রাজিব খড়কি বামনপাড়ার জান্নাতুন নাহারের পরিত্যক্ত বাড়িতে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের জন্য দুর্বৃত্তরা বোমা নিয়ে অবস্থান করছে এমন এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে গেলে সন্ত্রাসী মোকছেদুর রহমান ভুট্টোসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান।
পরে এসআই খান মাইদুল ইসলাম রাজিব সেখান থেকে ৫টি বোমা, ১টি তলোয়ার, ৪টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল ও ১টি রামদা উদ্ধার করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা করেন এসআই খান মাইদুল ইসলাম রাজিব। এরপর মামলার তদন্ত শেষে সন্ত্রাসী মোকছেদুর রহমান ভুট্টোকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই শেখ আবু হাসান।
Leave a Reply