1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

বোনের বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশুর

  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার

সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় বোনের বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল সুমন হোসেন (০৮) নামের এক শিশুর। আজ রবিবার ৫ অক্টোবর দুপুর ২টার সময় উপজেলার বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে। সুমন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী ইউনিয়নের কুমারখালী গ্রামে বিপ্লব হোসেনের ছেলে। সে গত ৩ অক্টোবর তার বোনের বাড়ি শৈলকুপায় বেড়াতে এসেছিল।

এলাকাবাসীর ও সজনদের সূত্রে জানা যায়, সুমন সকাল ১১ টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। তারপর ঘটনা জানা জানি হলে গ্রামবাসী তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তার বোনের বাড়ি পাশের পুকুর থেকে উদ্ধার করে তাকে।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ওসি মাসুম খান সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews