1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনায় মেতে উঠবেন গৃহিণীরা

  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার

মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:

(৬ই অক্টোবর)  সোমবার সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় আনন্দের উৎসব কোজাগরী লক্ষ্মী পুজো৷ বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনায় মেতে উঠবেন গৃহিণীরা ৷ সাধারণ গৃহস্থ থেকে সেলিব্রিটির পরিবার – সব জায়গাতেই সাড়ম্বরে করা হয় শারদলক্ষ্মীর বন্দনা।

দিনে নয়, রীতি অনুযায়ী মা লক্ষ্মী পুজো নেন রাতে৷ কোজাগরী পূর্ণিমার চাঁদ আকাশে উঠার পর পুজো শুরু বাংলার ঘরে ঘরে। এ বছর কখন শুরু পুজো, কী বলছে পঞ্জিকা দেখে নেব। সেই সঙ্গে দেখে নেওয়া যাক, মা লক্ষ্মীর আরাধনায় কোন কোন জিনিস রাখতেই হবে। কী কী উপকরণ লাগবে পুজোয় মা লক্ষ্মীর পুজো সাধারণত বাড়ির মহিলারা নিজে হাতেই করে থাকেন।

আলপনা আঁকা মা লক্ষ্মীর পুজোর রীতি। ভুলবেন না। লক্ষ্মীপুজোয় ব্যবহার করুন তামার পাত্র। এছাড়া পুজোর জন্য চন্দন, ধূপ, দীপ, ফুল ও তুলসী পাতা প্রয়োজন। তবে তুলসী লাগে নারায়ণকে নিবেদনের জন্য। মা লক্ষ্মীকে তুলসী নিবেদন করা হয় না। মা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করুন অবশ্যই। সেই সঙ্গে অবশ্যই রাখুন,ধান, হলুদ, পান, কড়ি, আতপ চাল। এছাড়া ঠাকুরকে অর্পণ করতে লাগবে মিষ্টি, ফল এবং মোয়া-নাড়ু ইত্যাদি।

এছাড়া ধান, দূর্বা, চন্দন, ধূপ, দীপ, ফুল, হরিতকী, দই, মধু, ঘি, চিনি ইত্যাদির জোগান রাখুন। লক্ষ্মী পুজোর সময় সাধারণত দুই পঞ্জিকা মেনে স্থির হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, পূর্ণিমা তিথি আরম্ভ সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ পরদিন, মঙ্গলবার, সকাল ৯টা ১৮ মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, পূর্ণিমা তিথি আরম্ভ সোমবারই। সময়টা একটু আলাদা। সকাল ১১টা ১২ মিনিট ৪৩ সেকেন্ডে পূর্ণিমা শুরু হচ্ছে।

পরদিন ৭ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টা ৩১ মিনিট ২৭ সেকেন্ড তিথি স্থায়ী হবে। ‘কোজাগরী’ শব্দটির মানে কী ‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ শব্দবন্ধ থেকে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ জেগে আছ। অর্থাৎ, কে জেগে আছ? মানুষের বিশ্বাস, এদিন রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যেভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করে যান তিনি৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews