1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

কালিয়ায় ভরাট হওয়া খাল খননের দাবী প্রান্তিক চাষীদের

  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার

গোলাম মোর্শেদ শেখ, নড়াইল:

নড়াইলের কালিয়া উপজেলা পিরোলী ইউনিয়নের জামরিল ডাঙ্গার খাল নামে পরিচিত খালটি পুনঃখননের দাবী করেছেন ওই ইউনিয়নের প্রান্তিক চাষিরা। খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ বাঁধা গ্রস্থ হওয়ায় জোয়ারের পানির ভরসায়ই কৃষকেরা উফসী ধান চাষ করে আশানুরূপ ফলন পাচ্ছে না। পানি প্রবাহ সচল রাখতে খালটি পুনঃখনন একান্ত জরুরী।

এতে হাজারো কৃষকের মুখে হাসি ফুটবে এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে দেশ। সরেজমিনে গেলে প্রান্তিক চাষিরা জানান, এই খালের উৎপত্তিস্থল চিত্রা নদী এবং শেষ হয়েছে কদম তলা বিলে। ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি ভরাট হওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।

কদমতলা বিলের সমস্যার কথা তুলে ধরেন মোহাম্মদ আলীম মোল্লা খাল ভরাট হওয়ায় কদমতলা বিলের পানি সময় মত নিষ্কাশন করা যায় না এজন্য চাষাবাদ ব্যাহত হচ্ছে। এ বিষয়ে সত্যতা স্বীকার করলেন ইউনিয়নের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা সুজয় সরকার। তিনি জানান এই খালের আওতায় ৫০৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়।

তাই আশানুরূপ ফলন পেতে পানি প্রবাহ স্বাভাবিক থাকা জরুরি। এমতাবস্থায়, জরুরী ভিত্তিতে খালটি পুনঃ খননের ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews