1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

সোহাগ পরিবহন থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাত্রী আটক

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৯৮ বার

নিজস্ব প্রতিবেদক :

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মহিবুর রহমান রিমন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাছিজিদ্দা কুমিরা গ্রামের মো. শাহ আলমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার মনোহরপুর গ্রামের যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন এলাকায় সোহাগ পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়।

এ সময় যাত্রী মহিবুর রহমান রিমনের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরিদর্শক নাজমুল হোসেন খান আরও জানান, ঘটনাস্থলেই রিমনকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিমন চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews