1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে জামায়তে ইসলামী মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে দ্রুত বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মহেশপুর উপজেলা জামায়াত।

রবিবার বিকেলে উপজেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান দলটির নেতা কর্মীরা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা জামায়াতে আমীর ফারুক আহমেদ,পৌর আমীর পলাশ আহমেদ সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

বক্তব্যে তারা দাবী করেন, আজ সকাল ১০টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তর পাড়ায় মহিলা কর্মীরা নিয়মিত গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতা আফরাফুল, হানিফ, শাহিন ও সবুজের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ৫ জন নারী ও ৩ জন পুরুষ কর্মীসহ মোট ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে বোরকা খুলে নিয়ে লাঞ্চিত করা হয়। বর্তমানে আহতরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।এবং বিষয়টি আমলে না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষনা দেন তারা।মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews