1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বাগআঁচড়ার তরুণীর সাতক্ষীরায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার

যশোর প্রতিনিধি
সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি যশোরের শার্শার বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। সাতক্ষীরা শহরের অ্যাডলিব শোরুমে চাকরি করতেন।প্রায় এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় ভাড়া বাসায় ওঠেন।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে ওই ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।
বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ সাংবাদিকদের জানান, হিরা তার বাসায় এক মাস ধরে ভাড়া আছেন। তিনি শহরের অ্যাডলিব শোরুমে কাজ করতেন। গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, আরো বিস্তারিত তথ্য ওই শোরুম থেকেই জানা যাবে।

অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, “তাসলিমা আমাদের স্টাফ ছিলেন। আজ তার ছুটি ছিলো। সকালে বলেছিলেন যশোর যাবে। এজন্য আমরা খোঁজ নেয়নি। বিকেল ৪ টার দিকে বাড়ির মালিক শুভ ফোন করে জানান, হিরা ঘরের ভেতর ঝুলে আছেন।
তিনি বলেন, এরপরে আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে বিষয়টি অবগত করেন। তবে,কেনো এমনভাবে হিরা মারা গেলেনসেবিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি নিহতের পরিবারকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews