1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

চৌগাছায় ভুয়া চিকিৎসককে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান।

অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার মরহুম আবু বক্কর বিশ্বাসের ছেলে আব্দুল আলীম (৫০)। তিনি চৌগাছা-যশোর রোডের পাওয়ার হাউস মোড়ের উত্তর পাশে ছালেহা মার্কেটের নিচতলায় অবস্থিত ‘আদর্শ মেডিকেল হল’-এ কথিত চিকিৎসক হিসেবে চেম্বার পরিচালনা করছিলেন।

ভ্রাম্যমাণ আদালতসুত্রে জানা যায়, আব্দুল আলীম দীর্ঘদিন নিজেকে সহকারী ই.এন.টি. ফিজিশিয়ান মেডিকেল প্র্যাকটিশনার পরিচয়ে রোগী দেখছিলেন এবং প্রেসক্রিপশন দিচ্ছিলেন। অথচ তাঁর কাছে চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অনুমোদিত কোনো নিবন্ধন নেই।

আরও জানা যায়, তিনি প্রায় ৬-৭ মাস ধরে এই চেম্বারে চিকিৎসাসেবা দিয়ে আসছেন এবং একই সঙ্গে যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার গফুরের মোড়ে অবস্থিত ‘মেসার্স আলীম ফার্মেসি’তে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখতেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ভুয়া ডাক্তারদের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছেন। এ ধরনের প্রতারণা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews