1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানের উপর আস্থা রাখুন: মহিলা সমাবেশে-সাইফুল ইসলাম ফিরোজ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখুন। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ধানের শীষ প্রতিক জয়লাভ করলে এই বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্ত্বিপুর-মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, গত ১৭ বছরে তিনটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কাউকে ভোট কেন্দ্রে যেতে হয়নি। সেই নির্বাচন দিনের ভোট রাতেই হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করা। যদি আমরা ধানের শীষ প্রতিককে জয়লাভ করাতে না পারি তাহলে বিএনপি ক্ষমতায় আসবে না। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হবে না।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে মা-শিশুদের জন্য আধুনিক চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রকৃত বয়স্ক মানুষের বয়স্কভাতা নিশ্চিত করা হবে। অস্বচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।ইউনিয়ন মহিলাদলের নেত্রী রিজিয়া বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা মুসা করিমসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews