1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু খামেনী হত্যার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল শরণখোলায় ৫৭ পিস‌ ইয়াবাসহ মাদক কারবারি আটক শরণখোলায় জামাত নেতাকর্মীর হামলায় যুবদল কর্মী নিহত  ক্ষেপণাস্ত্রের আঘাতে আবুধাবি ও কুয়েতে বাংলাদেশীসহ নিহত ৪ ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ অবৈধভাবে সার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা, সার জব্দ কালীগঞ্জ দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি (তদন্ত) সহ  সেকেন্ড অফিসার ক্লোজড রাশেদ খানের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা: ইউপি চেয়ারম্যানসহ আটক-৬ বেতনে যার পোষাবে না চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান

যশোরে হাসপাতালের স্বেচ্ছাসেবক সরকারি ওষুধসহ আটক 

  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার

নিজস্ব প্রতিবেদক : ‘যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অবৈতনিক কর্মচারী আল আমিন সরকারি ওষুধসহ জনতার হাতে আটক হয়েছে । রোববার দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে তাকে আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ট্যাবলেট উদ্ধার হয়েছে। আটক আল আমিন ঝিকরগাছা উপজেলার অমৃতবাজার এলাকার বজলুর রহমানের ছেলে।’
‘যশোর শহরের মোল্যাপাড়া এলাকার রাজা শেখের ছেলে বাদশা শেখ জানান, আল আমিন সরকারি ওষুধ নিয়ে যাচ্ছিল। ঘটনাটি দেখে উপস্থিত লোকজনকে বলা হয়। এ সময় জনতা তাকে ধরার পর তিনি নিজেকে হাসপাতালের অবৈতনিক কর্মচারী বলে পরিচয় দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার কাছ থেকে ৬০ পিস ইসোমিপ্রাজল ও ৪০ পিস প্যারাসিটামল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।’
‘এই বিষয়ে অবৈতনিক আল আমিন জানান, আরেকজন অবৈতনিক ওষুধগুলো তার কাছে দিয়েছিলেন। এগুলো তিনি নিয়ে যাচ্ছিলেন।’
‘হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, সরকারি ওষুধসহ অবৈতনিক কর্মচারী আল আমিনকে জনতা আটক করে পুলিশ বক্সে নিয়ে আসেন। তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কক্ষে নিয়ে যাওয়া হয়। তার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।’
‘হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু জানান, সরকারি ওষুধসহ আটক আল আমিন জরুরি বিভাগে কাজ করেন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews