1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার

যশোর প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উদ্যোগে “মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা-২০২৫” এর আয়োজন করা হয়। সোমবার বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বলফিল্ড মাঠে প্রতিযোগিতার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে অংশগ্রহণ করে যশোর সদর উপজেলার পলাশ ফুটবল একাডেমি বনাম যশোর শার্শা উপজেলার আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি, বেনাপোল। ম্যাচটিতে জাতীয় দলের চারজন ও যশোর জেলা দলের একজন খেলোয়াড় অংশগ্রহণ করেন। আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি, বেনাপোলের হয়ে পুলিশ এফসির রাহুল, ব্রাদার্স ইউনিয়নের নয়ন ও জাহিদ এবং পলাশ একাডেমির হয়ে বাংলাদেশ নৌ বাহিনীর রবিউল ও যশোর জেলা দলের রনি অংশগ্রহণ করেন। ম্যাচে আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি, বেনাপোল ১-০ ব্যবধানে জয়লাভ করে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন। তিনি অনুষ্ঠানের শুরুতে মাদকবিরোধী স্বাগত বক্তব্য প্রদান করার পর ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং ম্যাচ শেষে খেলোয়াড় এবং দর্শকদের শপথ বাক্য পাঠ করান ও খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews