1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু খামেনী হত্যার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল শরণখোলায় ৫৭ পিস‌ ইয়াবাসহ মাদক কারবারি আটক শরণখোলায় জামাত নেতাকর্মীর হামলায় যুবদল কর্মী নিহত  ক্ষেপণাস্ত্রের আঘাতে আবুধাবি ও কুয়েতে বাংলাদেশীসহ নিহত ৪ ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ অবৈধভাবে সার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা, সার জব্দ কালীগঞ্জ দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি (তদন্ত) সহ  সেকেন্ড অফিসার ক্লোজড রাশেদ খানের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা: ইউপি চেয়ারম্যানসহ আটক-৬ বেতনে যার পোষাবে না চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান

ড্যাবের যুগ্ম মহাসচিব হলেন ডা. মামুন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার

যশোর প্রতিনিধি : যশোরের কৃতি সন্তান ডা. আব্দুল্লাহ আল মামুন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ডা. মামুন সুনামের সাথে ড্যাবের কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল শাখার সাধারন সম্পাদক ও শিক্ষক সমিতির মহাসচিবের পদে রয়েছেন। এছাড়া বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডা. আব্দুল্লাহ আল মামুন যশোর শহরের রেলরোডে অবস্থিত ডেন্টিস্ট পয়েন্টের চীফ কনসালটেন্ট ও চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। চিকিৎসক সংগঠন ড্যাবের ক্রান্তিকালে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, তাকে যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় গর্বিত। সকলের সহযোগিতায় আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews