1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

যশোরে অসহায় মানুষের মধ্যে খাবার ও পানি বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার

যশোর প্রতিনিধি : যশোরে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার ও পানি বিতরণ করা হযেছে। শুক্রবার রাতে যশোর শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করে রহমা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। একঝাঁক তরুণ, উদ্যমী মানবিক শিক্ষার্থীরা নিজ হাতে হত দরিদ্র, অসহায় ছিন্নমূল মানুষের মুখে এ খাবার তুলে দেন । অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে রান্না করা খাবার ও পানি বিতরণ করেন ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ বিন নাসির।
মুহাম্মদ আব্দুল্লাহ বিন নাসির বলেন, এটি আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা রহমা ফাউন্ডেশন। সম্পূর্ণ নিজ উদ্যোগে যশোরের বিভিন্ন অলিতে গলিতে অসহায় দুঃস্থ মানুষদের কথা ভেবে খাবার বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি বলেন, সারা দিন কাজ করার পরও মানুষ দুবেলা খেতে পায় না। তা এসব ছিন্নমূল মানুষের দেখলে বোঝা যায়। অনেকের উপার্জন কমে গেছে। বিশেষ করে দুস্থ অসহায় মানুষদের কষ্টের কথা ভেবে বিবেকের তাড়নায় সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি এই কার্যক্রম অব্যাহত রাখতে। সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি। মানুষের মঙ্গলের জন্য যেন আজীবন কাজ করে যেতে পারি। তিনি সামর্থবানদেরও মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
যশোর রেল স্টেশনে খাবার পেয়ে ৬৫ বছরের বৃদ্ধ ওসমান আলী বলেন, কোনো কাজ-কাম নাই।
মানুষের বাড়ি বাড়ি যাইয়া কিছু চাইয়া খাই। আজ তোমরা খাবার দিলা। আল্লাহ তোমাগর মঙ্গল করুক।’
এ সময় উপস্থিত ছিলেন তামিম হোসেন, নাঈম উদ্দিন, আবু হানিফ, হেলাল উদ্দিন, আবু তাহের, তাহমিদ হাসান, শোয়াইব হাসান, আজম মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews